জুলাই ২০২৬ মাসজুড়ে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের রেগুলার অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Image

দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি) তে ধারাবাহিক রেগুলার অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয় |

জুলাই ২০২৬ মাসজুড়ে দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি) তে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের রেগুলার অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই ২০২৬ঃ ASSET Project-এর আওতায় WEND-এর সহায়তায় কনজ্যুমার ইলেকট্রনিক্স ১২ জন এবং NHRDF-এর সহায়তায় ওভেন সুইং মেশিন অপারেশন ১২ জন ও প্লাম্বিং ট্রেডের ১২ জন মোট ৪৮ জন প্রশিক্ষণার্থীর রেগুলার অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৪৩ জন অংশগ্রহণ করেন।

১৮ জুলাই ২০২৬ঃ  ASSET Project-এর আওতায় কনজ্যুমার ইলেকট্রনিক্স ১২ জন, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ১২ জন ও আইটি সাপোর্ট সার্ভিস ১২ জনএবং NHRDF-এর আওতায় প্লাম্বিং ট্রেডে ১২ জন মোট ৪৮ জন প্রশিক্ষণার্থী রেগুলার অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেন।

২৫ জুলাই ২০২৬ঃ  ASSET Project-এর আওতায় WEND-এর সহায়তায় গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ১২ জন ও আইটি সাপোর্ট সার্ভিস ১২ জন ট্রেডে মোট ২৪ জন প্রশিক্ষণার্থী রেগুলার অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেন।

নিয়মিত এ মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাই ও মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।